# Tags

পঞ্চগড়ে মোটরসাইকেল চোর দলের মুল হোতা সুলতান ইসলাম গ্ৰেফতার

কামাল উদ্দিন,পঞ্চগড় জেলা প্রতিনিধি-পঞ্চগড় জেলার বোদা থানার ,পাচপীর ইউনিয়নের রামগোবিন্দ হিসাবিয়া গ্ৰামের আব্দুল গফুর এর ছেলে আন্তঃজেলা কুখ্যাত মোটরসাইকেল চোর দলের মূল হোতা সুলতান ইসলাম (৩২) কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ গ্ৰেফতার করে।

গোপন সূত্রে ভিত্তিতে বোদা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন এর নের্তৃত্বে অদ্য (২৪ মার্চ )দুপুর ১৪.৫০ ঘটিকার সময় বোদা থানার চৌকস টিম ঠাকুরগাও জেলার ভুল্লী থানাধীন ১১ মাইল নামক স্থান হতে সুলতান ইসলামকে আটক করে ।

সুলতান ইসলামকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে আসামী জানায় যে, মতিয়ার রহমান(৪০),পিতা- মো: আবুল হোসেন, সাং-কাদেরপুর কোতয়ালপাড়া, ০১নং ওয়ার্ড, ০২নং ময়দানদিঘী ইউনিয়ন, থানা-বোদা, জেলা-পঞ্চগড়ের নিকট মোটরসাইকেলের ভূয়া কাগজ তৈরী করে বিক্রয় করেছে। গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য মতে বোদা থানাধীন ০২নং ময়দানদিঘী ইউনিয়নের জেমজুট বাজারে পুলিশী অভিযান পরিচালনা করে ০১(এক)টি পুরাতন ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন লাল কালো রংয়ের বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং- DHYWJB49801, চেসিস নং-MD2A11CY2JWB95670, মূল্য অনুমান-১,৫০,০০০/-,(এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সূত্রে বর্নিত মামলা সহ সর্বমোট-০৫ টি চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে। আইন গত প্রক্রিয়া চলমান রয়েছে।